টিকটক কেনায় আগ্রহ নেই অ্যাপলের

৫ আগষ্ট, ২০২০ ০১:২২  
টিকটককে অধিগ্রহণ করা বিষয়ে কোনো আগ্রহ নেই প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের। মঙ্গলবার কোম্পানির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস। খবর রয়টার্স। এর আগে অ্যাপলের বাইরের সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছিলো, বাইটড্যান্সের মালিকানাধীন কোম্পানিকে কেনার আগ্রহ দেখিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। বর্তমানে মাইক্রোসফট কর্পোরেশন জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্যের ভিডিও অ্যাপটি অধিগ্রহণ করতে জোর আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেধে দেওয়া ৪৫ দিনের মধ্যেই তারা এই অধিগ্রহণ সম্পন্ন করতে পারে। গত সপ্তাহে, ট্রাম্প চীনের মালিকানায় থাকা টিকটককে জাতীয় নিরাপত্তা জন্য হুমকিস্বরূপ হিসেবে বিবেচনা করে ব্যান করার পরিকল্পনার কথা জানান। ডিবিটেক/বিএমটি